পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে আ.লীগ: আজম খান

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে আ.লীগ: আজম খান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাজত্ব করতে গিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে। গত ১৫ বছরে বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। হত্যা করেছে ১০ হাজার নেতাকর্মীকে।

 

রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বিভাগীয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।

Manual7 Ad Code

 

সমাবেশে আযম খান বলেন, জালিম হাসিনার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লাখ নেতাকর্মী। তারপরও তারেক রহমানের নির্দেশ এবং দেশের প্রতি ভালোবাসা থাকায় বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম পতন হয়েছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code