বাংলাদেশ দূতাবাসে হামলা-ভাঙচুর: তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

বাংলাদেশ দূতাবাসে হামলা-ভাঙচুর: তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের ৭ নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের সহকারী কমান্ড র‌্যাংক পদমর্যদার একজন কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

Manual4 Ad Code

 

সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সময় সেখানে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটায় উগ্র হিন্দুত্ববাদীরা।

Manual2 Ad Code


।আরও পড়ুন 


পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের ঐ ঘটনায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে (ডিআইজি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নাম না প্রকাশের শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- দিলু জামাতিয়া, দেবব্রত সিং এবং জয়নুল হাসান। এছাড়া সহকারী কমান্ড র‌্যাংক পদমর্যাদার কর্মকর্তা কান্তি নাথ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে পশ্চিম ত্রিপুরার ডিএসপি কিরণ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব অবহেলার কারণে পুলিশের ঐ চার কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার পরই রাতভর অভিযান চালিয়ে সাত জনকে আটক করে ত্রিপুরার আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গতকাল সোমবার ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামে একটি সংস্থার কয়েকজন প্রতিনিধি আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে একটি স্মারকলিপি দিতে যায়। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাসের গেট ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং জাতীয় পতাকায় আগুন দেয়। সূত্র: এনডিটিভি

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code