সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪
খেলাধুলা ডেস্ক :
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কুড়ি ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। যেখানে তার ডেপুটি হিসেবে নিযুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
মঙ্গলবার (১৪ মে) দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সাইড স্ট্রেইনের চোটে পড়লেও দলে আছেন তাসকিন আহমেদ। তবে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে বল হাতে পারফর্ম করেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। এছাড়া অফফর্মে থাকা লিটনের ওপর আস্থা রেখেছে বোর্ড।
বিশ্বকাপের আগমুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য ঘোষিত দলের খেলোয়াড়রাই এই সিরিজে পারফর্ম করবেন।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, বিশ্বকাপের জন্য ঘোষিত দলের খেলোয়াড়রাই যুক্তরাষ্ট্র সিরিজে প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ : হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি