সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি :
ভারতে পাচারকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া থেকে ২ কোটি ১১ লাখ টাকার বাংলাদেশী রসুন, শুপারি ও শিং মাছ জব্দ করেছে বর্ডর গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়- বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশী রসুন, শুপারি, শিংমাছ পাচার করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতে পাচারের সময় বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি, বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি, বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি, ১টি বাংলাদেশী ৩ টন ট্রাক, ২টি বাংলাদেশী ডিআই পিকআপ, ৪টি বাংলাদেশী মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি