যে ১৪ কর্মকর্তা পেলেন সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

যে ১৪ কর্মকর্তা পেলেন সিসিকের ৪২ ওয়ার্ডের দায়িত্ব

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডের কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালনের জন্য ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

 

জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

দায়িত্বপ্রাপ্তরা হলেন :

১, ২ ও ৩ নং ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭৩০৭৮২৬৬১।

 

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন গণপূর্ত অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহম্মেদ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭৫৩৯১০০৬৬।

 

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭৩০৩৩১০২১।

 

১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১১৮৫৫০৮৩।

 

১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শেখ সাদী রহমতউল্লাহ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১৭৩১০৯৩৬।

 

১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মো. শাহাদাত আলী। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭৩০৩১৯৯৫৪।

 

১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জাতীয় গৃহায়ন অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইন। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৯১৩৩৮৩৯৪৬।

 

২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জোবায়েদুর রহমান। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৩২০০৬৭০০৩।

 

২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭২২২৯২৪৪৭।

 

Manual3 Ad Code

২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১২৬৮৩৯৫৪।

Manual3 Ad Code

 

৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭৫৬৪১৩৮৭৮।

 

৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১৮০০৭১১১।

 

৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন বন বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১০৪০০২৬৫।

 

৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামান। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর- ০১৭১০৪৭৩৬৫৪।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। এছাড়া কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালন করবেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code