শাবিপ্রবি ছাত্রলীগের আশিক ও অমিত গ্রেফতার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

শাবিপ্রবি ছাত্রলীগের আশিক ও অমিত গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র‌্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

ফতারকৃত আশিকুর রহমান আশিক (২২) ময়মনসিংহ ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, অমিত শাহ (২৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে ও সাংগঠনিক সম্পাদক।

Manual7 Ad Code

 

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান, গ্রেফতার শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code