শাবির হল খুলবে ৮ অক্টোবর, ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

শাবির হল খুলবে ৮ অক্টোবর, ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর

Manual8 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলগুলো আগামী ৮ অক্টোবর খুলে দেওয়া হবে। মেয়েদের হলগুলো আগে থেকেই খোলা ছিল।

 

Manual3 Ad Code

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এ কথা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির।

 

সভায় আরও সিদ্ধান্ত হয়, ক্লাস-পরীক্ষা কার্যক্রম ২০ অক্টোবর থেকে শুরু হবে এবং ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।

 

রেজিস্ট্রার বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ছাত্ররা আবাসিক হলে উঠতে পারবে। এরপর ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে বিভাগগুলোকে পরীক্ষা কার্যক্রম ১৯ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

Manual4 Ad Code

 

গত ২৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। পরে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত কর্মবিরতির কারণে পরে আর ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হয়নি। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্যাম্পাস অভিভাবকশূন্য হয়ে পড়লে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।

Manual1 Ad Code

 

এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ তুলে গত ২৬ আগস্ট ছেলেদের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেন এলাকাবাসী। এরপর থেকে প্রায় একমাস কেটে গেলেও শিক্ষার্থীরা হলে উঠতে পারেননি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code