শাবি ছাত্রলীগের সভাপতি খলিল গ্রেফতার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

শাবি ছাত্রলীগের সভাপতি খলিল গ্রেফতার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯ ও ১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার র‍্যাব-৯ মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

গ্রেফতারকৃত খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি। তিনি কোতোয়ালি থানার নাশকতা মালার এফআইআরভুক্ত আসামি।

Manual4 Ad Code

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, র‍্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে সিলেট কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code