সিলেট ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে শাহপরান থানা পুুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপারন থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে ভারতীয় পণ্য ভর্তি কাভার্ড ভ্যানটিকে করা হয়।
এরপর তল্লাশি চালিয়ে সর্বোমোট ৬৫ লক্ষ ৪৮ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
এসময় ভ্যানের ড্রাইভার ও হেল্পারকেও আটক করা হয়। তারা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার ছুরিচালন গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২২) ও বুলুয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২)।
জিজ্ঞসাবাদের তারা স্বীকার করেছে যে, জব্দকৃত মালামালের মালিক জৈন্তাপুর থানার হরিপুরের একলাস, আবুল চৌধুরী ও হেমু হাউদপাড়ার আব্দুল খালিক।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি