শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে দেশের সর্ববৃহৎ তাহিরপুরের জয়নাল আবেদীন শিমুল বাগানে বসেছে প্রাণের মেলা।

 

সব বয়সী মানুষ ছুটে এসেছেন প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। শত ব্যস্ততার মধ্যেও পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন প্রাণ ভরে উপভোগ করতে। বসন্ত ও ভালোবাসা দিবসকে আরো রঙ্গিন করতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন।সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল।

Manual6 Ad Code

 

দিনব্যাপী এই অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের গান, নাচ, আবৃত্তি ও সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল। এছাড়াও সুনামগঞ্জে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নৃত্য। সবমিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ ভেদে সুনামগঞ্জে পালিত হয়েছে বসন্ত উৎসব।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code