শ্রীমঙ্গলে হোটেল থেকে ঢাকা দক্ষিণের কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

শ্রীমঙ্গলে হোটেল থেকে ঢাকা দক্ষিণের কাউন্সিলর গ্রেপ্তার

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত ঢাকা দক্ষিণের কাউন্সিলর সিরাজুল ইসলাম।


শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলাম ভাট্টিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাধানগর এলাকার একটি অভিজাত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। হোটেল থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

রিসোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার দুপুর ১২টার দিকে তাদের রিসোর্টে ওঠেন। তার সঙ্গে আরো ১০-১২ জন আসেন। সবাই একদিনের জন্য ৪-৫টি রুম বুকিং করেন। প্যারাগন হোটেলের ৩১০ নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকার মুগদা থানায় মামলা রয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি। হোটেলে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি শনিবার রাতেই মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবেন। তিনি মুগদা থানায় এজাহারভুক্ত মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুগদা এলাকায় ছাত্রদের ওপর যে হামলা করা হয়েছিল, তিনি ওই হামলায় সরাসরি নেতৃত্ব দেন।

 

তিনি আরো বলেন, আমাদের আভিযানিক দল প্রথমে তার অবস্থান নিশ্চিত করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে আমাদের স্থানীয় থানায় রাখব। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code