সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা বাড়ল আরও দুই মাস

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা বাড়ল আরও দুই মাস

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সারাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

Manual7 Ad Code

 

এর আগে ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং ৩০ সেপ্টেম্বর একই ক্ষমতা দেওয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ব্ধ সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাগণ) সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়।

 

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code