সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

Manual7 Ad Code

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

 

Manual4 Ad Code

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

Manual1 Ad Code

মুনিম ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।

Manual7 Ad Code

 

জাহিদ ফারুক ছাত্রজীবনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হন। ২০০৪ সালে অবসর গ্রহণের পর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গত ৫ আগস্টে হাসিনা সরকারের পতন হলে জাহিদ ফারুকও অন্যান্য নেতা-মন্ত্রীদের মতো আত্মগোপনে চলে যান।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code