সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে ৫ হত্যা মামলা

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে ৫ হত্যা মামলা

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।


।আরও পড়ুন


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ ও গোলাপগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের মামলাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

 

Manual1 Ad Code

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে প্রধান আসামি করেন সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে। আসামি করা হয় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে।

 

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ।

 

(সুরমামেইল/এমকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code