সিকৃবিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

সিকৃবিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

 

Manual8 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছেয় ১২০টি রামদা, ১৫০টি মদের খালি বোতল, দেড়শতাধিক লোহার পাইপ। এছাড়াও ১৬টি হেলমেট উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হলে অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

 

Manual8 Ad Code

অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসএফ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code