সিলেটে ওয়ার্ড শ্রমিকলীগ-ছাত্রলীগের সভাপতিসহ ক্যাডার আব্দুল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

সিলেটে ওয়ার্ড শ্রমিকলীগ-ছাত্রলীগের সভাপতিসহ ক্যাডার আব্দুল্লাহ গ্রেপ্তার

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত রাজু, শহিদ ও আব্দুল্লাহ। বাঁ থেকে


নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক অভিযানে সিলেটে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও ছাত্রলীগের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

 

বুধবার (০৯ অক্টোবর) সিলেট মহানগরীর নয়াসড়ক, জেল রোড ও উত্তর বালুচরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার র‌্যাব-৯।

Manual1 Ad Code

 

তাদের গ্রেপ্তারের সত্যতা রাত ১২টার দিকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯’র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট নগরীতে অভিযান চালিয়ে এসএমপির কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পলাতক আসামী ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আজিজুল হাকিম রাজুকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিএসসি’র ক্যাম্পের একটি আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃত রাজু (২৮) কোতোয়ালী থানা এলাকার চারদিঘিরপারের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।

 

এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর জেল রোডে অভিযান চালিয়ে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পলাতক আসামী ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

 

গ্রেপ্তার শহীদ শেখ (২৮) কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ বনশ্রী আ/এ এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।

 

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে বুধবার রাত ৮টার দিকে এসএমপি সিলেট এর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানায় একই আইনের পলাতক ‘বুলেট মামুনের ক্যাডার বাহিনী’র সদস্য আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়

Manual1 Ad Code

 

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ (২৪) বালুরচর এলাকার লুকমান মিয়ার ছেলে।

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উল্লেখিত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code