সিলেটে ছাত্রলীগের সৈকত গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

সিলেটে ছাত্রলীগের সৈকত গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে সৈকত হোসেন নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

সৈকত হোসেন সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে।

 

শনিবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

 

Manual1 Ad Code

তিনি জানান, গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

 

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামীকে সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code