সিলেটে ছাত্রলীগ নেতা ও সহযোগীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

সিলেটে ছাত্রলীগ নেতা ও সহযোগীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ছুরিকাঘাতে কিশোর নিহত

Manual8 Ad Code

গুরুতর আহত ছাত্রলীগ নেতা ও তার সহযোগী এবং নিহত শাওন। বাঁ থেকে (ছবি : সংগৃহীত)


নিজস্ব প্রতিবেদক :
সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

হামলার শিকার ছাত্রলীগ নেতা হাছান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগরীর কদমতলী এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে। অপর আহত হলেন মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

Manual5 Ad Code

 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে নগরীর মণিপুরীপাড়া এলাকায় অপর একদল হামলাকারীর ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শাওন নগরীর বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের মোহাম্মদ পুরের সেলিম মিয়ার ছেলে। শাওন ও তার ভাই নগরের বন্দরবাজার সুরমা মার্কেটে প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।

 

Manual6 Ad Code

দুটি হামলার ঘটনা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual4 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্রবর্তী বলেন, আহত যুবক দুইজনের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন অংশে রগ কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, অপর ঘটনায় আহত যুবক শাওন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code