সিলেটে বালুর ট্রাকে মিললো ২ কোটি টাকার ভারতীয় কাপড়

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

সিলেটে বালুর ট্রাকে মিললো ২ কোটি টাকার ভারতীয় কাপড়

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব মালামাল জব্দ করা হয়।

 

Manual2 Ad Code

বিজিবি জানায়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে ঈদগাহ বাজার এলাকা দিয়ে বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

 

এ সময় বিজিবি টহল দল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধার মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দ মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

Manual7 Ad Code

 

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শুনেছি বালুভর্তি ট্রাক থেকে বিজিবি প্রায় দুই কোটি টাকার কাপড় জব্দ করেছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code