সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৪ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৪ নারী-পুরুষ গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল মাদক কারবারি তিন নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual3 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

Manual2 Ad Code

 

তিনি জানান- গোপন সংবাদ পেয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা টার দিকে ওসমানীনগর থানাধীন এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯, সিপিএসসি’র একটি আভিযানিক দল। অভিযানকালে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এর সাথে জড়িত তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছাঃ আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিলেট ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code