সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।

 

Manual2 Ad Code

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

নিহত রুস্তম আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আর আটক বিল্লাল মিয়া একই গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের চাচা।

 

আটক বিল্লাল মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গণি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছেন, কয়েক দিন আগে রুস্তম আলী তাকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বঁটি-দা দিয়ে তাঁর ওপর হামলা চালান বিল্লাল।

 

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লাল মিয়াকে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসএম)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code