সিলেটে শাওন হত্যা, দুই আসামী ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

সিলেটে শাওন হত্যা, দুই আসামী ঢাকায় গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাগরদীঘিরপাড় এলাকায় ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

 

Manual1 Ad Code

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে র‍‍্যাব-১ এর সহযোগিতায় ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রে প্তার করে র‍‍্যাব-৯ এর একটি টিম।

Manual8 Ad Code

 

গেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল জানান, এই খুনের ঘটনার পর থেকে খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍‍্যাব। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍‍্যাব-১ এর সহযোগিতায় র‍‍্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গেপ্তার করে।

 

আসামীদের সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে বলে জানা গেছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code