সিলেটে ৩ টমটম ভর্তি ভারতীয় চিনি উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

সিলেটে ৩ টমটম ভর্তি ভারতীয় চিনি উদ্ধার, গ্রেফতার ১

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ব্যাটারীচালিত ইজিবাইক (টমটম) দিয়ে পাচারকালে আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় চিনির চালান উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৩টি টমটম জব্দ করা হয়েছে।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে এসএমপির জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে চিনি উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

এ সময় জসিম আহমেদ (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কিশোর ওই টমটমের চালক।

Manual5 Ad Code

 

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত ইজিবাইক দিয়ে (টমটম) ভারতীয় চিনি আসছে এমন সংবাদ পেয়ে শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছফির উদ্দিন কমিউনিটি সেন্টার পাশে চিনি বহনকারী ৩টি টমটম থেকে ৩৬ বস্ত চিনি জব্দ করা হয়। এসময় দুজন চালক পালিয়ে গেলেও জসিম আহমেদ (১৫) নামে অপর টমটম চালককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত চিনির মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫/১৪২। গ্রেফতারকৃত কিশোর জসিম আহমেদকে (১৫) আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান এসএমপির মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code