সিলেট ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের সাবেক এই কাউন্সিলরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত মতিউর (৫০) দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে।
গ্রেফতার হওয়া মতিউর রহমানের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা (নং ৩৪ (১০)’২৪) রয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি