সিসিকের সাবেক কাউন্সিলর লিপন গ্রেফতার

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

সিসিকের সাবেক কাউন্সিলর লিপন গ্রেফতার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. তৌফিক বক্স লিপনকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতা করে র‌্যাব-৯।

 

Manual3 Ad Code

বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল জানান, লিপনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা রয়েছে।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Manual7 Ad Code

এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মিডিয়া কর্মকর্তা।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code