সুনামগঞ্জের শাল্লায় অবণী, দিরাইয়ে প্রদীপ জয়ী

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

সুনামগঞ্জের শাল্লায় অবণী, দিরাইয়ে প্রদীপ জয়ী

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে প্রথম ধাপের নির্বাচনে শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অবণী মোহন দাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিটকতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।

 

ঘোড়া প্রতীকে অবণীর প্রাপ্ত ভোট ২৪ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গনেন্দ্র আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪৭৭ ভোট।

 

Manual6 Ad Code

এদিকে দিরাই উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। দোয়াত কালম প্রতীকে ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ঘোড়া প্রতীকে ১৯ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন।

Manual2 Ad Code

 

অপর প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া আনারস প্রতীকে ১৫ হাজার ৪৯৭ ভোট পেয়েছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code