সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০টি গরু ইউএনও’র নেতৃত্বে ট্রাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। অভিযানে চোরাকারবারে জড়িত থাকায় ৪ গরু চোরাকারবারিকে আটক করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) জব্দকৃত গরুর চালান হস্তান্তর পুর্বক আটক চোরাকারবারিদের সুনামগঞ্জের মধ্যনগর থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে, রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার কায়েতকান্দা ট্রলারঘাটে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান সুমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই করে পাচারকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিত্বে থানা পুলিশ আনসারদের সহযোগিতায় ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার আমানীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহর আলী, তেলীগাঁও গ্রামের আসন্তর আলীল ছেলে আয়নাল হক, একই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুদ মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম।
সোমবার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান জানান, ট্রস্কফোর্সের অভিযানে ভারত থেকে আনা চোরাচালানের ২০ লাখ টাকা মুল্যের ৪০ গরু জব্দ করার পর আটক চার চোরকারবারির নামোল্র্রে্যখ অজ্ঞাতনামা আরো ৭ চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সোমবার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।
(সুরমামেইল/এইচএসএ)
Design and developed by ওয়েব হোম বিডি