সুনামগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

সুনামগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শাল্লায় উপজেলা নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

 

বুধবার (০৮ মে) সকালে শাল্লা উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code