সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষে আহত ৪০

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষে আহত ৪০

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শান্তিগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

জানা যায়, গত এক মাস ধরে গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারণ নিয়ে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে কয়েকবার বিক্ষোভও হয় এবং তারা ক্লাস বর্জন করেন। প্রধান শিক্ষক অপসারণ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তও চলছে।

 

Manual3 Ad Code

রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ সময় ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, প্রধান শিক্ষককে অপসারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code