সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে আহত অর্ধশতাধিক

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

 

Manual6 Ad Code

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বীরগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

জানা গেছে, বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা জেলার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

 

শান্তিগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code