সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মো. ফজু রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

 

গ্রেপ্তারকৃত মো. ফজু রহমান (৪৮) বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত জবর আলীর ছেলে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (৭ অক্টোবর) সহকারী পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো: মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সুনমাগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের রাজেন্দধপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।

 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code