সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় থানা কাপড়সহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮-বিজিবি’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদের এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

অধিনায়ক (সিও বিজিবি) জানান, ব্যাটালিয়নের নারায়তলা বিওপির বিজিবি টহল দল পৃথক দুটি অভিযানে বুধবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় থান কাপড়, কসমেটিক, মদের চালান জব্দ করে।

 

Manual4 Ad Code

একই ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও, বিশ্বম্ভরপুরের ডলুরা, চিনাকান্দি, তাহিরপুরের লাউরগড়, চারাগাঁও বিওপির বিজিবি টহল দল পৃথথ পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লা, গবাদি পশু (গরু), চিনি, কম্বল, মসলা, ভারতে পাচারকালে সুপারীর চালান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code