সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪
প্রতীকী ছবি
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে কোরবানির পশুর হাটে ষাঁড়ের গুতোয় মনু মিয়া (৫৫) নামে প্রাণ হারিয়েছে এক কৃষক।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জেলার সর্ব বৃহৎ কোরবানীর পশুর হাট তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
নিহত কৃষক মনু মিয়ার পারিবারিক সূত্র জানায়, উপজেলার ভোলাখালী গ্রামের কৃষক মনু মিয়া তার সহোদর ভাই নানু মিয়ার লালিত একটি ষাঁড় বিক্রির জন্য উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কোরবানীর পশুর হাটে নিয়ে আসেন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। দুপুরের দিকে হঠাৎ করেই ষাঁড়টি উক্তোজিত হয়ে মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে গুতো মাড়লে তিনি হাটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর পরিবার ও স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম বলেন, কোরবানির পশুর হাটে ষাঁড় বিক্রি করতে এসে সেই ষাঁড়ের গুতোতে এক কৃষক মৃত্যু বরণ করেছেন বলে জানতে পেরেছি।
(সুরমামেইল/এমএম)
Design and developed by ওয়েব হোম বিডি