সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৪

সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সদর উপজেলায় হাওরের পানিতে ডুবে ওয়ালিমা (৪) ও আরিফ (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (০২ জুন) বিকালে উপজেলা জগন্নাথপুর গ্রামে আসা হাওরের নতুন পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

নিহতরা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মন্দানের সন্তান।

Manual1 Ad Code

 

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় দুই ভাই বোন এক সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। ঘণ্টা খানেক পর শিশুদের দেখতে না পেয়ে মা চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code