হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা!

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা!

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে তাদের গাড়ি।

 

Manual4 Ad Code

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

 

লোহাগাড়া থানার এএসআই মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code