নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে : রনজিত সরকার

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে : রনজিত সরকার

Manual4 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, তাহিরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে, সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক সরবরাহ করা হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজন বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code