শান্তিগঞ্জে বরযাত্রীর বাস খাদে পড়ে কিশোর নিহত, আহত ১৫

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৪

শান্তিগঞ্জে বরযাত্রীর বাস খাদে পড়ে কিশোর নিহত, আহত ১৫

Manual5 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

Manual5 Ad Code

 

সোমবার (৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নারাইনপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

 

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১৫-১৬ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোর মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে৷ অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

Manual6 Ad Code

 

শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code