দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে চাচার মৃত্যু

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে চাচার মৃত্যু

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে চাচা ইস্কান্দার আলী (৭০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

মৃত ইস্কান্দার আলী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে।

 

নিহতের ঘটনায় রুসমত আলীর ছেলে এখলাছ মিয়াকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

Manual6 Ad Code

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুর পাড়ের গাছ কেটে সাবাড় করে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়/সীমানা কাটতে শুরু করেন এখলাছ মিয়, আক্কাস আলী ও তার লোকজন। এতে বাধা দেন ইস্কান্দার আলী। পরে তাদের সঙ্গে যুক্ত হন আমজাদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভাতিজার মারধরে ইস্কান্দর আলী নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রঞ্জয় চন্দ্র মল্লিক, থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছউদ্দিন খান, এসআই সম্রাজ মিয়া, আতিয়ার রহমান, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সমাজসেবক জাকির হোসেন প্রমুখ।

 

Manual6 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code