দোয়ারাবাজারে বন্যার পানিতে ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

দোয়ারাবাজারে বন্যার পানিতে ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ

Manual3 Ad Code

ফাইল ছবি

Manual1 Ad Code


দোয়ারাবাজার সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উজান থেকে নেমে আসা ঢলের পানি থেকে সাজন মিয়া (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (০৪ জুন) সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সুরমা নদীর সঙ্গে সংযোগ খাটাখালি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত সাজন মিয়া ছাতক পৌরসভার মণ্ডলীভোগ এলাকার খুরশিদ আলমের ছেলে।

 

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে- সাজন মিয়া গত ২৯ মে থেকে নিখোঁজ রয়েছে। সে আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল। এলাকাবাসী লাশটি বন্যার পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশ পানি থেকে উদ্ধার করার পর লাশের পরিচয় পাওয়া যায়।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন আসে। তারা এসে জানান আগে থেকেই সে মৃগীরোগে আক্রান্ত ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/ডিএনএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code