বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৪

বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক :
টি-২০ বিশ্বকাপের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে সহজ লক্ষ্য তাড়া করেও হেরেছে বাংলাদেশ। আর এই জয়ে সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

 

Manual4 Ad Code

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে টাইগাররা। বাংলাদেশের হার ৪ রানে।

 

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদাকে দুই বলে টানা দুটি চার হাঁকান তামিম। তবে তার করা ওভারের শেষ বলে উইকেটের পিছে ধরা পড়েন এ ওপেনার।

 

শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন শান্ত ও লিটন দাস। পাওয়ার প্লে-র বাকি অংশ নির্বিঘ্নে কাটান দুজন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ছন্দপতন। কেশব মহারাজের প্রথম বলেই আউট হন ৯ রান করা লিটন। সাকিবও আজ ৩ রানের বেশি করতে পারেননি।

 

শান্ত প্রতিরোধের আশা দেখালেও হতাশ করে ফিরেছেন। ২৩ বল খেলে মাত্র ১৪ রান করেন তিনি। ৫০ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে হৃদয় ফিরে গেলেও জাকের ও মাহমুদুল্লাহ হাল ধরেন দলের।

 

Manual5 Ad Code

এর আগে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস।

 

নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।

 

মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। দুজনে গড়েন ৭৯ রানের জুটি। তাদের ব্যাটে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা।

Manual4 Ad Code

 

নিজের শেষ ওভারে আক্রমণে এসে বিপদজনক ক্লাসেনকে বোল্ড করেন তাসকিন। এ প্রোটিয়া ব্যাটার দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। মিলার করেন ২৯ রান। বাংলাদেশের হয়ে তানজিম তিনটি, তাসকিন দুটি ও রিশাদ একটি উইকেট নেন।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code