বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যা বললেন উপদেষ্টা

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
জনপ্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। এ ছাড়া আগের সরকারের বাস্তবায়ন করা কী কী বিষয় রাখা যায়, তা নিয়েও জানিয়েছেন তিনি।

 

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এখনই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল হচ্ছে কি না, সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি। তবে তিনি জানান, এই আইনটির বিষয়ে তারা একটি পর্যবেক্ষণ করবেন। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

Manual5 Ad Code

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই আইনের অধীনে সব কাজ খারাপ হয়েছে, তা এখনই বলা যাবে না। কান নিয়ে গেছে চিলে বলেই আমরা চিলের পেছনে দৌড়াবো না। বিষয়টি আগে দেখতে হবে।’

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

তিনি বলেন, ‘গ্যাসের সংকট হচ্ছে, এ বিষয়টি আমরা দেখছি। ইতোমধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যানকে বলা হয়েছে কবে নাগাদ সামিটের এলএনজি টার্মিনাল উৎপাদনে আসবে, তার দিনক্ষণ জানাতে।’

 

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্র আগের মতোই চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের সবকিছুই খারাপ নয়। যেসব বিষয় রাখার মতো, অবশ্যই আমরা সেগুলো রাখবো।’

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code