সিলেট আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

সিলেট আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

শনিবার (২৪ আগস্ট) বিকালে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

Manual3 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন অনেকে। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।



এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বিচারপতি মানিককে আটকের কথা জানায় বিজিবি। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code