সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪

সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দিরাইয়ে সরকারি খাস জায়গা (খেলার মাঠ) দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পারুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণে খেলার মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানান, উপজেলার রাফি নগর ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণে সরকারি মাঠে মাটি ফেলে দখল করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সৈলেন চন্দ্র দাশ ও সাবেক চেয়ারম্যান রেজুয়ানের নেতৃত্বে একটি গ্রুপ এবং মির্জাপুর গ্রামের কাদির মিয়া ও সোনা মিয়ার নেতৃত্ব অপর একটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রফিক মিয়া নিহত হন।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code