পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস বাংলাদেশের

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস বাংলাদেশের

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট। যেখানে খাতাকলম ও ঐতিহ্য বিবেচনায় বাংলাদেশের চাইতে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। সেই দলকে ঘরের মাঠে সিরিজ হারানো চাট্টিখানি ব্যাপার নয়। আর সেটাই করেছে টাইগাররা। যাকে আখ্যা দেওয়া যায় বিদেশের মাটিতে সেরা অর্জন হিসেবেও!

 

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ২৭৪ ও ১৭২ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ছিল ২৬২।

 

একই ভেন্যুতে প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি মেন ইন গ্রিনদের হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দিয়েছে লাল-সবুজরা। বিদেশের মাটিতে সর্বসাকুল্যে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। তবে শক্তির বিচারে এটাই সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজ জয়ের অর্জন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিন সকালে দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। জাকির হাসান ৪০ ও সাদমান ইসলাম ২৪ রানে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করে ম্যাচ বাংলাদেশের হাতের নাগালেই রাখেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

 

Manual4 Ad Code

লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে শান্ত ও মুমিনুল দুজনেই আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মিলে স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি। অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।

 

পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। প্রথমটি এসেছিল চলতি সিরিজেই। এর আগে প্রতিবারই হার অথবা ড্র নিয়ে মাঠ ছেরেছিল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। চলতি মাসেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code