বিশ্বনাথে ছাত্র আন্দোলনে নাশকতাকারী চেয়ারম্যান ফখরুল গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

বিশ্বনাথে ছাত্র আন্দোলনে নাশকতাকারী চেয়ারম্যান ফখরুল গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

Manual4 Ad Code

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ফখরুল আহমদ মতছিন মৃত আছকির আলীর ছেলে এবং ৭নং দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

Manual6 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

Manual4 Ad Code

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সিলেটের বিশ্বনাথ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মতছিন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়াও, মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code