চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সিলেটে সমন্বয়ক হা‌সিব

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সিলেটে সমন্বয়ক হা‌সিব

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হা‌সিব আল ইসলাম বলেছেন, সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে ভারত। এসব হত্যা বন্ধ না করলে কঠোরভাবে দমন করা হবে। সেইসঙ্গে নতুন বাংলাদেশের সব ক্ষেত্রে দুর্নীতি, চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করতে হবে উল্লেখ করে হা‌সিব আল ইসলাম বলেন, কারণ এদেশের মানুষ এখন নিজের অধিকারের ব্যাপারে সচেতন। যদি বাতিল করা না হয় সেজন্য দেশের ছাত্রসমাজ প্রস্তুত আছে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। কোনও দলের নয়।

 

সমন্বয়ক হা‌সিব আল ইসলাম আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্রসমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। সেইসঙ্গে শেখ হাসিনা দেশে যে অরাজকতা, মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন; সেজন্য তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

 

Manual7 Ad Code

ধারাবাহিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সফরকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম আবু তুরাবের বাসায় যান। এ সময় তুরাবের মা মমতাজ বেগম ও ভাই আবুল আহসান মো. আজরফের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তারা। তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সমন্বয়ক দলের সদস্যরা তুরাবের মা মমতাজ বেগমের উদ্দেশে বলেন, এক ছেলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছে। এখন লাখো ছেলে তাদের পাশে আছে। তুরাবের পরিবারের যেকোনো ধরনের প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে। সেইসঙ্গে হত্যার বিচার ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code