ধর্মপাশায় ছাত্র-নির্মাণশ্রমিকের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

ধর্মপাশায় ছাত্র-নির্মাণশ্রমিকের মধ্যে সংঘর্ষ

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় ইভটিজিং ও মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্র এবং নির্মাণশ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন ছাত্র এবং তিনজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধর্মপাশা সদরে নির্মাণাধীন উপজেলা কমপ্লেক্স বিল্ডিংয়ের সামনে হাতাহাতির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

জানা যায়, বেশ কিছুদিন আগ থেকে নির্মাণাধীন উপজেলা কমপ্লেক্স বিল্ডিংয়ের ভেতরে মাদক সেবন এবং মেয়েদের নিয়ে আড্ডা দিয়ে আসছিলেন ছাত্ররা। আজ শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ছাত্রদের বাধা দেন। এ সময় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে একজন ছাত্র এবং তিনজন নির্মাণশ্রমিক আহত হন। পরে তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code