সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল মাদক কারবারি তিন নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।
তিনি জানান- গোপন সংবাদ পেয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা টার দিকে ওসমানীনগর থানাধীন এলাকায় অভিযান চালায় র্যাব-৯, সিপিএসসি’র একটি আভিযানিক দল। অভিযানকালে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এর সাথে জড়িত তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছাঃ আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিলেট ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি