সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
মিরপুর মডেল থানার দায়ের হওয়া একটি মামলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বাংলা নাট্য জগতের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা ‘বাকের ভাই’ খ্যাত আসাদুজ্জামান নূর। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
অভিনয়ের পাশাপাশি আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে নীলফামারি-২ আসনের সংসদ সদস্য। আওয়াম লীগ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি