সিলেটে অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

সিলেটে অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
এবার ব্যাটারীচালি অটোরিকশা ও রেজিস্টেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে সিলেট ট্রাফিক বিভাগ। সোমবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে ৯টায় সিলেট মহানগরীর ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

 

ট্রাফিক বিভাগ জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মহানগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকসা, অটোরিকসা এবং রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত ফোরস্ট্রোকসহ এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করতে পারবেনা।

 

ওইদিন থেকে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যাটারিচালিত ও অন্যান্য অবৈধ যানবাহন আটক করারও ঘোষণা দেয়া হয়।

 

Manual6 Ad Code

এছাড়াও সিএনজিচালিত অটোরিকশা বা ফোরস্ট্রোকের মালিক ও চালকদে আগামী ৭ দিনের মধ্যে যে সব ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং মেট্রো এলাকার বাইরের ফোরস্ট্রোক বা সিএনজিচালিত অটোরিকসা সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।

 

তাছাড়া মেট্রো এলাকার বাইরের সিএনজিচালিত অটোরিকসাগুলোকে মহানগর এলাকায় কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

 

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সহায়তার জন্য সব নাগরিক, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর ‍পুলিশের ট্রাফিক বিভাগ।

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code